মারকাযুস সুফফাহ বাংলাদেশ

প্রজন্মের ঈমান ও আকিদা রক্ষায় নিবেদিত একটি তালিমি, ফিকরি ও দাওয়াতি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যা অনলাইন ও অফলাইনে নিরলসভাবে দ্বীনি শিক্ষার খেদমত করে যাচ্ছে।

আমাদের লক্ষ্য প্রজন্মকে বিজ্ঞ আলেমগণের নিবিড় সোহবতে রেখে ইলমের প্রাথমিক স্তর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া এবং ইলমের সাথে অটুট সম্পর্ক গড়ে তোলা যা মৃত্যু পর্যন্ত অবিচ্ছিন্ন থাকবে ইনশাআল্লাহ।

৩০০+ শিক্ষার্থী
১২ উস্তায ও উস্তাযাহ
১০০% নারী পুরুষ পৃথক ক্লাস ব্যবস্থা
২৪/৭ সাপোর্ট

চলমান কোর্স ও বিভাগসমূহ

অনলাইন লাইভ, অফলাইন ক্যাম্পাস ও রেকর্ডেড কোর্সের মাধ্যমে ঘরে বসে বা সরাসরি ক্যাম্পাসে বিশুদ্ধ ইলম অর্জন করুন।

রওদাতুল আতফাল (শিশুদের মৌলিক দ্বীন শিক্ষা )
অনলাইন লাইভ

রওদাতুল আতফাল (শিশুদের মৌলিক দ্বীন শিক্ষা )

কোমলমতি শিশুদের জন্য সহজ এ বিশুদ্ধ উচ্চারণ, ছোট সূরা হিফজ, মাসনূন দুয়া ও সুন্নাত শিষ্টাচার শিক্ষা।

৬ মাস নিজস্ব ওয়েবসাইট / অ্যাপস
৳ ৮০০ মাসিক হাদিয়া / ফি
সহীহ তাজবীদুল কুরআন কোর্স (নারী ব্যাচ)
অনলাইন লাইভ

সহীহ তাজবীদুল কুরআন কোর্স (নারী ব্যাচ)

মহিলাদের জন্য উপযোগী সান্ধ্যকালীন ও সুবিধাজনক সময়ে তাজবীদ সহকারে কুরআন সুন্দরভাবে তিলাওয়াত কোর্স।

৩ মাস নিজস্ব ওয়েবসাইট / অ্যাপস
৳ ৮০০ মাসিক হাদিয়া / ফি
আল কুরআনের নাজেরা  (পুরুষ ব্যাচ)
অনলাইন লাইভ

আল কুরআনের নাজেরা (পুরুষ ব্যাচ)

সহজ কায়দা থেকে শুরু করে শব্দে শব্দে মাশক্ব এবং দেখে দেখে সাবলীলভাবে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শেখার কোর্স।

৮ মাস নিজস্ব ওয়েবসাইট / অ্যাপস
৳ ৮০০ মাসিক হাদিয়া / ফি
আল কুরআনের নাজেরা  (নারী ব্যাচ)
অনলাইন লাইভ

আল কুরআনের নাজেরা (নারী ব্যাচ)

নারী উস্তাযার সরাসরি পরিচালনায় সম্পূর্ণ পর্দানশীন পরিবেশে গুগল মিটে বিশুদ্ধ কুরআন নাজেরা পাঠদান।

৮ মাস নিজস্ব ওয়েবসাইট / অ্যাপস
৳ ৮০০ মাসিক হাদিয়া / ফি
আরবি ভাষা শিক্ষা (পুরুষ ব্যাচ)
অনলাইন লাইভ

আরবি ভাষা শিক্ষা (পুরুষ ব্যাচ)

কুরআন ও হাদিসের অর্থ সরাসরি অনুধাবনের উদ্দেশ্যে এসো আরবি শিখি ও মৌলিক নাহু-সরফ ভিত্তিক ব্যবহারিক আরবি কোর্স।

৬ মাস নিজস্ব ওয়েবসাইট / অ্যাপস
৳ ৮০০ মাসিক হাদিয়া / ফি
আরবি ভাষা শিক্ষা (নারী ব্যাচ)
অনলাইন লাইভ

আরবি ভাষা শিক্ষা (নারী ব্যাচ)

কুরআন ও হাদিসের অর্থ সরাসরি অনুধাবনের উদ্দেশ্যে এসো আরবি শিখি ও মৌলিক নাহু-সরফ ভিত্তিক ব্যবহারিক আরবি কোর্স।

৬ মাস নিজস্ব ওয়েবসাইট / অ্যাপস
৳ ৮০০ মাসিক হাদিয়া / ফি

আমাদের উস্তায ও উস্তাযাগণ

মারকাযুস সুফফাহ বাংলাদেশের বিশেষত্ব

আহলে সুফফাহ‘র আদর্শ

মারকাযুস সুফফাহ বাংলাদেশের ভিত্তি হলো আহলে সুফফাহ’র আদর্শ। আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা ইলম, আমল, তাকওয়া ও দাওয়াহর সমন্বয়ে সাহাবায়ে কেরামের অনুসৃত জীবনাদর্শকে ধারণ করবে। দ্বীনের জ্ঞান অর্জনের পাশাপাশি তা বাস্তব জীবনে প্রতিষ্ঠা করাই এ আদর্শের মূল লক্ষ্য।

বিজ্ঞ আলেমদের বিশেষ তত্ত্বাবধান

প্রতিষ্ঠানের শিক্ষা ও দাওয়াতি কার্যক্রম অভিজ্ঞ ও বিজ্ঞ আলেমদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশুদ্ধ দ্বীনি জ্ঞান, সঠিক দিকনির্দেশনা ও নির্ভরযোগ্য ইলমি রাহনুমাই লাভ করে। ফলে তাদের ইলমি ও আমলি অগ্রযাত্রা সুদৃঢ় ভিত্তির উপর গড়ে ওঠে।

সোহবতভিত্তিক ইলমি পাঠ

আমাদের শিক্ষা ব্যবস্থা কেবল পাঠ্যপুস্তকনির্ভর নয়; বরং উস্তাযদের সোহবত, নিয়মিত তালিম ও ইলমি মজলিসকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এর ফলে শিক্ষার্থীদের মাঝে ইলমের পাশাপাশি আমল, আখলাক ও দ্বীনি দায়িত্ববোধের বিকাশ ঘটে। আমরা বিশ্বাস করি, সোহবত ইলমকে জীবন্ত ও ফলপ্রসূ করে তোলে।

নিজস্ব সিলেবাস ও পাঠপদ্ধতি

সমসাময়িক প্রয়োজন ও শিক্ষার্থীদের বাস্তবতা বিবেচনায় আমাদের নিজস্ব সিলেবাস ও পাঠপদ্ধতি প্রণয়ন করা হয়েছে। ধাপে ধাপে সাজানো এ শিক্ষাব্যবস্থা একজন শিক্ষার্থীকে মৌলিক স্তর থেকে ক্রমোন্নত ইলমি পর্যায়ে পৌঁছাতে সহায়তা করে। সহজ, বোধগম্য ও বাস্তবমুখী উপস্থাপনার মাধ্যমে দ্বীনি শিক্ষা সকলের জন্য অধিক কার্যকর ও গ্রহণযোগ্য করে তোলা হয়।

শিক্ষার্থীদের অনুভূতি

"বাংলার জমিনে 'মারকাযুস সুফফাহ্ বাংলাদেশ' ইসলামের জন্য এগিয়ে যাক, যারা এর জন্য পরিশ্রম দিয়ে, অর্থ দিয়ে এবং দুআ করে সাহায্য করছেন আল্লাহ তাদের কবুল করুন। বিশেষ করে শ্রদ্ধেয় উস্তাদ শুয়াইব হাবীব।"

ফা

ফাহিম আল ফয়সাল

আরবি ভাষা শিক্ষা ও নাজেরা ১ম ব্যাচ

"আলহামদুলিল্লাহ! মারকাযুস সুফফাহ বাংলাদেশ সেই জিম্মাদারি নিয়েছে যা রব কর্তৃক নির্ধারিত। যে মানুষটি একসময় সার্টিফিকেটের পেছনে দৌড়েছিল, আজ সে দ্বীনি ইলমের তৃষ্ণায় ব্যাকুল! অনন্ত জীবনের পাথেয় জোগায় এই মারকাজ।"

ন

নজরুল ইসলাম

আরবি ভাষা ও নাজেরা ১ম ব্যাচ

"আরবি ভাষা শিক্ষা ব্যাচের একজন গর্বিত ছাত্রী হতে পেরে সম্মানিত। এটি কেবল সাধারণ অনলাইন মাদ্রাসা নয়, বরং সুফফার মহৎ আদর্শে অনুপ্রাণিত এক দূরদর্শী প্রতিষ্ঠান যেখানে শিক্ষাকে সর্বোচ্চ আন্তরিকতায় লালন করা হয়।"

শা

শারমিন সুলতানা এলি

আরবি ভাষা ১ম ব্যাচ (মহিলা শাখা)

আপনার অনুদান দিন

৳